বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে এসব ট্যাব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সদস্য জিএম মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ফ্যামিলি কার্ড কার্যক্রম। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফল করতে নির্ভুল ও স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১০

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৩

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৪

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৫

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৬

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৭

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

১৮

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

১৯

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার, আহত স্বামী হাসপাতালে 

২০