বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে কন্যাশিশুদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, প্রেসক্লাবের সহসভাপতি শেখ আনোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। এ ছাড়া লেডিস ক্লাবের পক্ষে সহকারী শিক্ষিকা কনিকা সরকার, জামায়াতে ইসলামীর মহিলা সম্পাদিকা রহিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়; তারা দেশের ভবিষ্যৎ। নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মেয়েদের প্রতি মায়েদের আরও যত্নশীল হতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো কন্যাশিশুকে বিয়ের বন্ধনে আবদ্ধ করা উচিত নয়।

অনুষ্ঠানে নারী উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন সংস্থার অনুকূলে মোট ১ লাখ ৯২ হাজার ১০০ টাকার সাতটি চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১০

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৩

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৪

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৫

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৬

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৭

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

১৮

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

১৯

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার, আহত স্বামী হাসপাতালে 

২০