
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
এতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে কুশুলিয়া, ধলবাড়িয়া ও মথুরেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ শুরু হবে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন এবং ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম।
প্রেস কনফারেন্সে সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করা এবং কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
মন্তব্য করুন