বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় কয়রা সদরে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেএম মফিজুর রহমান এবং ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল আহাদ।

আরও বক্তব্য দেন এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, শরিফুর রহমান, মিজানুর রহমান, তানিয়া আক্তার, তৈয়বুর রহমান, হাসিবুল ইসলাম টুটুল, অভিজিৎ মহলদার, মুর্শিদা আক্তার প্রমুখ।

কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

৫

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

৭

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৮

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৯

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১০

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

১৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

১৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২০