
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন সম্পর্কে উপকূলীয় যুবদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমন কৌশল সম্পর্কে ধারণা প্রদান এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) লিডার্সের নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। এতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন যুব অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা লিপিকা রানী রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন লিডার্সের ইন্টারনাল অডিটর অসিত কুমার মন্ডল, প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক, নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা, ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী এবং অ্যাডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা শশী।
মন্তব্য করুন