

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে ।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক রানারের শ্যামনগর উপজেলা প্রতিনিধি অনাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আজম মনির, চ্যানেল নাইনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, শ্যামনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন ও উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম।
এসময় তারা বলেন, সংবাদ প্রকাশে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দায়িত্বশীলতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপরও তাঁরা জোর দেন।
বক্তারা দৈনিক রানারের দীর্ঘ পথচলার প্রশংসা করে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ধরে রাখবে।
মন্তব্য করুন