বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রি (৬২) খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার গৌরিপুর গ্রামের মৃত তাহের মিস্ত্রির ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে গোপালপুর এলাকায় হামলার শিকার হন মোজাম। প্রথমে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ভোররাতে চিকিৎসকেরা তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

নিহতের ছেলে তোফাজ্জল হোসেনের অভিযোগ, শুক্রবার প্রতিপক্ষ ইস্রাফিল হোসেনের ছেলে বিল্লাল হোসেন বাবু ও তাঁর সহযোগী হাসান, সাগরসহ ১০-১২ জন অস্ত্রধারী তাঁর বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁর দাবি, মৃত ভেবে হামলাকারীরা মোজামকে পাশের খালে ফেলে চলে যান। পথচারীরা গোঙানির শব্দ শুনে রাত ১০টার দিকে তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন।

তোফাজ্জল আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর বাবা হামলায় জড়িতদের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, হামলার এক-দেড় ঘণ্টা আগে তাঁর বাবাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছিল। ওই দিন শুক্রবার সন্ধ্যায় উপজেলা সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল হোসেনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।

তোফাজ্জল হোসেনের দাবি, ইস্রাফিলের ছেলেসহ পরিবারের সদস্যদের অভিযোগ করেছেন জমিজমা নিয়ে বিরোধের জেরে পুলিশকে ব্যবহার করে ওই গ্রেপ্তারের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছেন আমার বাবা মোজাম মিস্ত্রি, যেটি সঠিক নয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেছেন, মোজামের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পরিবারের সদস্যরা হয়তো কোনো অভিযোগ করেননি। সন্ধ্যায় খুলনায় মোজামের মৃত্যুর খবর তিনি শুনেছেন, কিন্তু নিহতের পরিবারের কেউ এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি জানান, ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে। পরিবারের সদস্যরা এলাকায় ফিরে মামলা করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০