বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

ডেস্ক রিপোর্ট: শরতের কাশবন ছুঁয়ে আসা হাওয়ায় এখন শারদীয় উৎসবের মিষ্টি আমেজ। নীল আকাশে মেঘের অমল-ধবল ভেলা আর কাঁসর-ঢাকের বাদ্যে চারদিকে যেন বয়ে যাচ্ছে এক অলৌকিক আনন্দের স্রোত। শারদীয় দুর্গোৎসবের এই রঙিন আবহে সুরের স্নিগ্ধ ছোঁয়া দিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল কণ্ঠশিল্পী নিলয়ের নতুন গান ‘পুজো পুজো অনুভব’।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের নাজমুল সরণিস্থ ‘ম্যানগ্রোভ’ সভাঘরে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে মিউজিক ভিডিওটির উন্মোচন করা হয়। সুর ও সংস্কৃতির অনুরাগী সুধীজনের প্রাঞ্জল উপস্থিতিতে সভাঘরটি মুহূর্তেই রূপ নেয় সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায়।

​শারদীয় উৎসবের চিরায়ত আবেগ ও আবহ ফুটে উঠেছে গানটির সুর ও কথামালায়।

কলকাতার গীতিকার ভি গৌরবের সুবিন্যস্ত গীতিকবিতায় গানটির হৃদয়ানন্দময় সুর ও সংগীতায়োজন করেন বরেণ্য সুরকার ও সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু।

গানের দৃশ্যধারণে মডেল হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন কৃতি নৃত্যশিল্পী অহনা বণিক গল্প ও কণ্ঠশিল্পী নিলয় নিজে। তারিনা তাজরীণের চমৎকার পরিচালনায় এবং অডিও স্টুডিও ওএআর-এ ধারণ করা এই গানটির দৃষ্টিনন্দন ভিডিওচিত্র নির্মাণ করেছে ‘শিকারি ব্র্যান্ড বিডি’।

​অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গানটি উন্মোচন করেন।

​উদ্বোধনী আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, কবি মোস্তাক আহমেদ শুভ্র, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী, কণ্ঠশিল্পী মনজুরুল হক, সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, রাহাত রাজা ও হোসেন আলী। এছাড়াও সংস্কৃতিজন তৌফিক ওমর, বিশ্বভরা প্রাণের সভাপতি মৃত্যুঞ্জয়, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, তুষার মিত্র, সাংবাদিক রিজাউল করিম ও সংগীতশিল্পী সবুজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​শরতের হিমেল বাতাস আর কাশফুলের শুভ্রতার সঙ্গে নিলয়ের এই গানটি বাঙালির শারদীয় উৎসবে যোগ করেছে এক অন্যরকম মাত্রা। উৎসবের এই দিনগুলোতে শ্রোতাদের হৃদয়ে ‘পুজো পুজো অনুভব’ গানটি দীর্ঘস্থায়ী সুরের অনুরণন তুলবে বলেই প্রত্যাশা আয়োজক ও সংস্কৃতিপ্রেমীদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

২

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

৩

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

৪

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

৫

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

৬

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

৭

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

৮

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

৯

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

১০

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

১১

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১২

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

১৩

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

১৪

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১৫

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১৬

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১৭

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১৮

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

২০