বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ অক্টোবর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তিন দফা গণপিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শেষবার গণ‌পিটু‌নির পর অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের কয়েকটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওই অডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন মন্তব্য রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সোমবার (১২ অক্টোবর) রাতে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে হামলা করে। এ সময় শামীম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে তাঁর ভাইয়েরা তাঁকে উদ্ধার করে কুলিয়া এলাকার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করে ওয়াশ করান।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে পারুলিয়া ও কুলিয়া এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত লোকজন কুলিয়ার ওই চেম্বারে গিয়ে শামীমকে মারধর করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

রাত ১১টার দিকে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ধর্মীয় অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা ওই যুবককে ঘেরাও করলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কিছু লোক হাসপাতালে ঢুকে তাকে দ্বিতীয় দফায় মারধর করে। পরে অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

১

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

২

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

৩

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

৪

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

৫

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

৬

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৭

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

৮

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

৯

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১০

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১১

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

১৩

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৪

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৫

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৬

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৭

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৮

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১৯

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

২০