বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ অক্টোবর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

শ্যামনগর প্রতিনিধি: সার্ভার থেকে উধাও মৌজা। তাই দীর্ঘ তিন বছর ধরে জমি খারিজ, খাজনা প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা রয়েছে বন্ধ। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রার্থীরা।

এই দুর্ভোগ সাতক্ষীরার শ্যামনগরের ‘শিবপুর’ মৌজাকে ঘিরে। গত তিন বছর ধরে ভূমি অফিসের সার্ভারে দেখাচ্ছে না ‘শিবপুর’ মৌজা।

বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে হওয়ায় মন্ত্রণালয় নিজ উদ্যোগে এ সমস্যার সমাধান না করলে কবে ঠিক হবে তা বলতে পারছে না কেউই।

সাতক্ষীরা শ্যামনগর পৌরসভার শিবপুর মৌজার ভূমি মালিক ও ভূমি বিক্রেতারা জানান, ২০২৪ সাল থেকে শ্যামনগর উপজেলা ভূমি অফিসের সার্ভারে শ্যামনগর পৌরসভার শিবপুর মৌজা শো করছে না। ওই সময় থেকেই এ মৌজার ভূমি ক্রয়-বিক্রয়সহ খাজনা প্রদান ও খারিজ করা যাচ্ছে না।

শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক রাজীব রায় চৌধুরী বলেন, ২০২৪ সাল থেকে শ্যামনগর পৌরসভার শিবপুর মৌজা দেখা যাচ্ছে না ভূমি সার্ভারে। তবে মৌজাটি উপজেলার কৈখালী ইউনিয়নের ভূমি সার্ভারে দেখা যাচ্ছে। সার্ভারে মৌজা না দেখালে এ মৌজায় খাজনা প্রদান ও তহশিলদার খারিজ প্রতিবেদন করতে পারছেন না। ফলে এ মৌজার খারিজ শুনানি গত তিন বছর ধরে বন্ধ রয়েছে। অন্যান্য দলিল লেখক, মুহুরী ও সার্ভেয়াররাও এ তথ্য জানান।

শ্যামনগর পৌরসভার শিবপুর মৌজার ভূমি মালিক রামজীবনপুর গ্রামের বাসিন্দা আজিবর রহমান গাজী বলেন, তিনি উন্নত চিকিৎসার জন্য টাকার প্রয়োজনে গত তিনমাস আগে এ মৌজায় কিছু জমি বিক্রি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু ভূমি সার্ভারে শ্যামনগর পৌরসভার শিবপুর মৌজা না দেখানোয় তিনি জমি নামজারি করেতে পারছেন না। তিনি নিয়মিত শ্যামনগর উপজেলা ভূমি অফিসে খোঁজ রাখছেন কবে সার্ভারে এ মৌজা দেখাবে।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ দুর্ভোগের কথা স্বীকার করে করে বলেন, এটি সরাসরি ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। স্থানীয়ভাবে কোনো কিছু করার নেই। এই উপজেলায় নতুন দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন এই সমস্যাটি দীর্ঘদিনের তবে গত রোববার বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে সমস্যার কথা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সমস্যা সম্পর্কে একটি তথ্য মন্ত্রণালয় নিয়েছে। তিনি আশাবাদী দ্রুত এ সমস্যার সমাধান হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

২

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

৩

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

৪

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

৫

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

৭

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

৮

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

৯

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১০

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

১১

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

১২

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১৩

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১৪

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১৫

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১৬

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

১৮

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৯

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০