বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি মেহেদী হাসানকে (৩৭) ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।

সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে এসআরবির একটি আভিযানিক দল তাঁকে আটক করে। মেহেদী শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামের এবাদুল হকের ছেলে। তিনি সিআর ৫৬৭/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনে দস্যুতা, চাঁদাবাজিসহ একডজনের বেশি মামলার আসামি মেহেদী। পুলিশ সদর দপ্তরে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার নামে বাণিজ্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও গত ২০২৪ সালের ৫ আগস্ট শ্যামনগর থানায় অগ্নিসংযোগ, লুটপাট ও থানার অস্ত্রাগার লুটের ঘটনায়ও তাঁর সম্পৃক্ততার অভিযোগ আছে। এ ছাড়া সুন্দরবনে নিষিদ্ধ পশু শিকার ও তার অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে ‘আলিম বাহিনী’র এই সদস্যের বিরুদ্ধে।

এর আগে মেহেদীর গ্রেপ্তারের দাবিতে গত ২ অক্টোবর সুন্দরবন–তীরবর্তী গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর মানববন্ধন করেন তিন শতাধিক বনজীবী।

অভিযোগ আছে, পরিবর্তিত পরিস্থিতিতে ‘সাতক্ষীরা দিগন্ত’ নামে একটি অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

মেহেদীকে গ্রেপ্তারের বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, মেহেদী থানা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন। সুন্দরবন ও ঢাকায় অবস্থান করে তিনি নানা অপরাধমূলক তৎপরতা চালিয়ে আসছিলেন। এসআরবি সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাঁকে শ্যামনগর থানায় নেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।

তবে মেহেদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে তাঁর পরিবারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০