বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

এমএ মামুন, দেবহাটা: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।

পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। সবগুলো মণ্ডপের নিরাপত্তার জন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি।

পূজার সময় ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, পূজার সময় জনগণ ও পূজারী-দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারেন এবং নিরাপদে ফিরে যেতে পারেন, সে জন্য নিরাপত্তা ও ট্রাফিক—দুই ব্যবস্থাই গ্রহণ করেছি।

নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার আরও বলেন, আমাদের সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হবে। আনসার সদস্যদের মোতায়েনের কার্যক্রমও শুক্রবার থেকে শুরু হবে।

বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমাদের দারুণ সমন্বয় রয়েছে। সবার সহযোগিতা ও সমন্বয়ের মধ্য দিয়েই সাতক্ষীরা জেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার আরো বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়জিত হোসেন, দেবহাটা থানা ওসি এইচ এম শাহীন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অসীম ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

২

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৩

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৪

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

৫

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

৬

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

৮

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

৯

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৩

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৪

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

১৫

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

১৬

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

১৭

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৮

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১৯

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

২০