বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দু’টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র কমিশন গ্রহণ করেছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দু’টি এবং বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে। একই প্রার্থীর দু’টি মনোনয়নপত্র দাখিলের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব জানান, এটি নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের বিষয়। প্রথম মনোনয়নপত্রটি যদি কোনো কারণে বাতিল হয়, কেবল তখনই দ্বিতীয়টি যাচাই করে দেখা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা ও উপস্থিতির জন্য সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি থাকবেন।

তফসিল সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯১ সালের পর এটিই প্রথম যেখানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরাসরি ভোটগ্রহণ হতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১০

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১১

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১২

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৩

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৪

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৫

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১৬

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৭

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৮

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৯

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

২০
error: Content is protected !!