
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৫৭৩) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শহরের পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিয়ারাজ আলী, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ শামসুর রহমান, মোঃ আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক মো ইয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তফুর আলী মোঃ মোসলেম সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুজিদ বাবু, প্রচার সম্পাদক মোঃ মিয়ারাজ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল খায়ের, যোগাযোগ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব, কার্যকরী কমিটির সদস্য মোঃ আইয়ুব আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুস সবুর ও মোঃ জাহাঙ্গীর।
সভায় বিগত অর্থবছরের আয় ব্যয়ের হিসাব, কাউন্সিল অধিবেশন ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল বারী সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক সিকদার সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল জব্বার কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত হন।
সভায় আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপদেষ্টামণ্ডলীর সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন