
ডেস্ক রিপোর্ট: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকালে মাছখোলার হাজী শামসুদ্দীন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ করা হয়।
স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা প্রফেসর আজিজুর রহমান পলাশ। বিশেষ অতিথি ছিলেন ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।
স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ উদযাপন কমিটির আহ্বায়ক ও স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ, নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান, ফাহাদ হোসেন, সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
এ সময় সংগঠনের সদস্যরা ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।
মন্তব্য করুন