বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

ডেস্ক রিপোর্ট: জলবায়ু বিপর্যয় মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনপদকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকার মানুষকে নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে একযোগে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা মুসলিম এইডের ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ কর্মসূচির আয়োজন করে।

গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনানন্দ কুন্ডু বলেন, গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষকে প্রতিনিয়ত নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করতে হয়। এসব দুর্যোগের ঝুঁকি কমাতে এবং উপকূলীয় জনপদকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের সচেতনতা তৈরি হবে। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে ভবিষ্যতে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শুধু চারা বিতরণ নয়, গাছ রোপণ ও পরিচর্যার প্রতিও উৎসাহিত করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব নুর, রাকিব আনোয়ার ও আনন বলেন, বৈশ্বিক জলবায়ু তহবিলের আমলাতান্ত্রিক জটিলতা বা অনুদানের আশায় বসে না থেকে নিজেদের এলাকা রক্ষায় তারা এ উদ্যোগ নিয়েছে। গাছ হারিয়ে রুক্ষ হয়ে যাওয়া উপকূলে অক্সিজেনের ঘাটতি পূরণ ও লোনা পানির তীব্রতা রোধে এই ৫ হাজার চারা আশাশুনির ভবিষ্যৎ সুরক্ষার জীবন্ত অঙ্গীকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহম্মেদ খান, দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, ক্লাইমেট জাস্টিস ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আমিনা বিলকিস ময়না, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হেদায়েতু্ল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি সরকারি মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রকল্প পরিচালক শামসুল হক মেধা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!