কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে ০২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে পুরাতন ঝাঁপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের গহীনে পুরাতন ঝাঁপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল করিম-শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি তাদের ব্যবহারিত বোট ফেলে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ডাকাত দলের বোটটি তল্লাশি করে ০২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ০২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মন্তব্য করুন