বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলপেটুয়ার বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নাগরিক নেতৃবৃন্দের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: আশাশুনির বিছটে খোলপেটুয়ার বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত জনপদ পরিদর্শন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (৭ এপ্রিল) আশাশুনি উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক।

এসময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বর্তমান পরিস্থিতি বর্ণনা করেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

তারা বলেন, আশাশুনির বিছট, নয়াখালীসহ প্লাবিত এলাকার মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। মানুষ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। তাদের খাবার ও পানির কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে নারীরা টয়লটে যেতে পারছে না। নদীর লবণ পানি এলাকায় প্রবেশ করায় স্বাদু পানির মাছ মরে গেছে এবং এলাকায় মরা মাছের গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। কৃষি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিস্তৃত মাঠের ধানক্ষেত যেন আগুনে ঝলসানো ভূমির মত পড়ে আছে। সবমিলিয়ে মানুষ একটা নাজুক পরিস্থিতির মধ্যে বসবাস করছে।

সভায় নাগরিক নেতা মাধব চন্দ্র দত্ত বলেন, টেকসই বেড়িবাঁধ না থাকায় এলাকাটিতে প্রতি বছর নদী ভাঙনের ফলে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ফসল, মাছ এবং সুপেয় পানি মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে। তাই এলাকাবাসীর প্রাণের দাবি
টেকসই বেড়ীবাঁধ ।

অনুষ্ঠানে জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবলু বলেন, প্রাথমিক ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করলেও টেকসই বেড়িবাঁধ ছাড়া ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সাংবাদিক রাবিদ মাহামুদ চঞ্চল, জি এম মুজিবর রহমান, লিংকন আসলাম, বি এম আলাউদ্দিন, আকাশ হোসেন, শেখ আরাফাত, এসএম শহীদুল ইসলাম, সমীর রায় ও এস এম আহসান হাবিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!