বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

উপকূলীয় প্রতিনিধি: কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে সাতক্ষীরার উপকূলীয় এলাকার আটজনের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।

‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এলজি বাংলাদেশের উদ্যোগে এসব ভ্যান বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২৪ নম্বর মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আটজন অসচ্ছল ও কর্মসংস্থানপ্রত্যাশী মানুষের হাতে এসব ভ্যানের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর (বাংলাদেশ ব্রাঞ্চ)-এর হেড অব মার্কেটিং বেনজির রাকিবুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্স) রেহানউদ্দিন ও শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আলম।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ভ্যান ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবেন।

প্রসঙ্গত, এলজি অ্যাম্বাসেডর ২০২৬ নির্বাচিত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!