বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সরকারি ক্রয় কার্যক্রমের অনলাইনভিত্তিক পদ্ধতি ‘e-Government Procurement (e-GP)’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটার অ্যান্ড সিমুলেশন ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ অতিথি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মেজবা উল আজম সদাগর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, ই-জিপির প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় ই-জিপির কোনো বিকল্প নেই। এ পদ্ধতিকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট সবাইকে ই-জিপি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ডি-নথি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করে এর কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। একইভাবে একাডেমিক ক্ষেত্রে আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে।

উপাচার্য আরও বলেন, ই-জিপি বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ই-জিপির বিভিন্ন ধাপ ও পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। বিশেষ করে বরাদ্দকৃত অর্থের যথাযথ সমন্বয় এবং নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে এ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ক্রয় কার্যক্রমকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট সবার জন্য ই-জিপি পদ্ধতি সম্পর্কে কার্যকর জ্ঞান অর্জন অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল আজম সওদাগর।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকিউরমেন্ট ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ মৃধা। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন সোশ্যাল সিকিউরিটি অডিট ডিরেক্টরেটের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফররুখ আহমেদ।

প্রশিক্ষণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০