বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

ডেস্ক রিপোর্ট: স্পেনের ফুটবলে এবার আরও বড় বিনিয়োগের পথে লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কিনতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা। মালিকানা হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়া অবশ্য এখনো শেষ হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী গোষ্ঠী টিএইচের কাছ থেকে ক্লাবটির শতভাগ শেয়ার কেনার বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সমঝোতা হয়েছে। মেসির আইনজীবীরা বেশ কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

এই বিনিয়োগে মেসির সঙ্গে অন্য কোনো অংশীদার থাকছেন না। তবে চুক্তি চূড়ান্ত করার আগে ক্লাবের আর্থিক ও অন্যান্য বিষয় যাচাইসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। প্রয়োজন হবে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া পরিষদের অনুমোদনও। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এলদা শহরের মেয়র রুবেন আলফারোও সমঝোতার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘প্রাথমিক সমঝোতা হওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে চুক্তিটি শেষ পর্যন্ত সম্পন্ন হয় কি না, দেখতে হবে।’

মেসির আগ্রহে আনন্দিত হলেও চুক্তি সম্পন্ন হওয়ার আগে সতর্ক থাকতে চান মেয়র। তার ভাষ্য অনুযায়ী, ক্লাবের বর্তমান সভাপতি কারোলিনা হলগুইন কয়েক দিন আগেই তাকে মালিকানা বিক্রির ইচ্ছার কথা জানিয়েছিলেন।

স্পেনের আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার মানুষের শহর এলদার ক্লাব এলদেনসে। গত চার মৌসুমের তিনটিতে দ্বিতীয় বিভাগে খেললেও এবার শুরুটা ভালো হয়নি। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ার পর গত রোববার কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করেছে ক্লাবটি।

স্পেনে ক্লাব মালিকানায় মেসির এটি প্রথম বিনিয়োগ নয়। গত ১৬ এপ্রিল দেশটির পঞ্চম স্তরের দল ইউই কর্নেয়ার মালিকানা কিনেছিলেন তিনি। এলদেনসের চুক্তি সম্পন্ন হলে একই বছরে স্পেনের দুটি ক্লাবের মালিক হবেন ইন্টার মায়ামির এই তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০