
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের বাদামতলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান মোড়ল নামে ৩ বছর ৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
আরিয়ান মোড়ল ওই গ্রামের রাজমিস্ত্রী মোঃ আছাদুল মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
হৃদয়বিদারক এ ঘটনায় গোটা মাছিয়াড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন