বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

ডেস্ক রিপোর্ট: ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে সাধারণ মানুষকে ডেকে সিম বিক্রি ও টাকা নেওয়ার অভিযোগে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ আলম। তার দাবি, একটি সিম কোম্পানির লোকজন এলাকায় এসে সিম বিক্রির চেষ্টা করলে তিনি নিজেই তাদের ওই এলাকা থেকে চলে যেতে বলেছিলেন।

সম্প্রতি ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির অভিযোগে তার নাম জড়িয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হওয়ায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

বি. ডি. এফ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোরশেদ আলম বলেন, ফ্যামিলি কার্ডের নামে তিনি কারও কাছ থেকে টাকা নেননি কিংবা কাউকে সিম কিনতে বাধ্য করেননি। বিষয়টি স্থানীয়ভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এসময় রাজনৈতিক ও সামাজিক অবস্থান প্রশ্নবিদ্ধ করতে কেউ ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে দাবি করেন তিনি।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং কেউ প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০