বিনোদন ডেস্ক: মাত্র ১৮ বছর বয়সে প্রেমে পড়েছিলেন। ২১ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত নেন।
ভালোবাসার মানুষের জন্য ছেড়ে দিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত ক্যারিয়ারও। কিন্তু সেই দাম্পত্যজীবনই একসময় হয়ে ওঠে অসহনীয়।
মানসিক নির্যাতন, আর্থিক সংকট ও পরিচয় হারানোর যন্ত্রণায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, দুবার আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন অভিনেত্রী শম্ভবী শর্মা।
২০০৭ সালে ‘এমটিভি রোডিজ ৫.০’-এর প্রতিযোগী হিসেবে প্রথম আলোচনায় আসেন শম্ভবী।
দীর্ঘ ১৯ বছর পর আবারও ফিরেছেন সেই পরিচিত মঞ্চে। ‘রোডিজ ২১: রিবার্থ’-এ অংশ নিয়ে জীবনের কঠিন সময়, ব্যর্থ দাম্পত্য এবং ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেছেন তিনি।
শোয়ে শম্ভবী জানান, দীর্ঘদিন পর ‘রোডিজ’-এ ফিরে আসার পেছনে রয়েছে নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছা। কথোপকথনে উঠে আসে ভালোবাসার জন্য ক্যারিয়ার ছেড়ে দেওয়া থেকে শুরু করে বিদেশের মাটিতে নিঃসঙ্গতা ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার নানা ঘটনা।
শম্ভবী জানান, মাত্র ১৮ বছর বয়সে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ২১ বছর বয়সে বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বিয়ের মাত্র তিন মাসের মাথায় নেওয়া সেই সিদ্ধান্তের জন্য ভারতে নিজের প্রতিষ্ঠিত কর্মজীবন ছেড়ে দিতে হয়েছিল তাকে। এমটিভিতে কাজ করে তখন ভালোই উপার্জন করতেন। কিন্তু ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়তে নিজের ক্যারিয়ার বিসর্জন দিতেও দ্বিধা করেননি।
যদিও শোয়ে স্বামীর নাম সরাসরি উল্লেখ করেননি শম্ভবী। তবে তার এই সম্পর্কের সঙ্গে অভিনেতা সুদেশ বেরীর ছেলে সূরজ বেরীর নাম জড়িয়ে রয়েছে বলে জানা যায়।
অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলতে থাকেন শম্ভবী। তার ভাষায়, একসময় জীবনটা যন্ত্রের মতো হয়ে গিয়েছিল। শ্বশুরবাড়ির লোকজন আর্থিক সহায়তা বন্ধ করে দেন। অন্যদিকে, স্বামীর উপার্জনেও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল, যখন খাবার কেনার মতো পর্যাপ্ত অর্থ ছিল না তার হাতে। রুটি আর পানি খেয়েই দিন কাটাতে হয়েছে।
একপর্যায়ে সংসারের পুরো আর্থিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শম্ভবী। ভিসার ক্ষেত্রে তিনি হয়ে ওঠেন প্রধান আবেদনকারী, আর স্বামী নির্ভরশীল হিসেবে তার সঙ্গে যুক্ত হন।
তবে শম্ভবীর অভিযোগ, পেশাগত জীবনে তার সাফল্য স্বামীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছিল। এমনকি নিজের সংস্থা থেকে কীভাবে স্পনসরশিপ পেয়েছেন, তা নিয়েও তাকে প্রশ্নের মুখে পড়তে হতো। পাশাপাশি মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও জানিয়েছেন তিনি। সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শম্ভবী বলেন, ‘আমি যেন একটা খাঁচার মধ্যে বন্দি ছিলাম।’
এই পরিস্থিতির প্রভাব পড়ে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও। একদিকে টানা প্রায় ৪৮ ঘণ্টা কাজ, অন্যদিকে সংসারের যাবতীয় দায়িত্ব- সব মিলিয়ে ভেঙে পড়তে থাকেন তিনি। ধীরে ধীরে ‘ব্রেন ফগ’-এর সমস্যাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয়। শম্ভবীর ভাষ্য, একটা সময় নিজেকেই হারিয়ে ফেলেছিলেন তিনি। জীবনের প্রতি সব আশা হারিয়ে ফেলেছিলেন। এমনকি দুবার আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সেই অধ্যায় পেছনে ফেলে ভারতে ফিরে আসেন শম্ভবী। নতুন করে জীবন ও পেশাগত ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেন। আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। বিশেষ করে বিবাহ ও দাম্পত্য সংক্রান্ত মামলায় দক্ষতা অর্জন করেন তিনি।
শম্ভবী আরও জানান, তার সাবেক স্বামীও পরবর্তী সময়ে অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে মুম্বাই ফিরে আসেন। ১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

শম্ভবী আরও জানান, তার সাবেক স্বামীও পরবর্তী সময়ে অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে মুম্বাই ফিরে আসেন।

মন্তব্য করুন