বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানোর পর তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল।
তবে কাগিসো রাবাদার জোড়া আঘাতে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েছেন হৃদয়।

চা বিরতিতে যাওয়ার আগে ৫৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৬৬ এবং লিটন দাস ৩০ রানে অপরাজিত আছেন।
ষষ্ঠ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৬৩ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম।
এরপর মুমিনুল হকও ফেরেন রাবাদার বলে। ২২ রানে তৃতীয় উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে তানজিদ ও হৃদয় মিলে ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েন তারা। ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটিকে ছাড়িয়ে যান দুজন।

তানজিদ ৫১ রান করে রাবাদার বলে বোল্ড হওয়ার পর পরের বলেই মুশফিকুর রহিমকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন এই প্রোটিয়া পেসার। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি তার পঞ্চম পাঁচ উইকেটের কীর্তি।

তবে দিনের প্রথম ইনিংসে আবারও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হৃদয়। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ ও ৮২ রানের ইনিংস খেলার পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তুলে নিয়েছেন ফিফটি। টানা তিন টেস্ট ইনিংসে পঞ্চাশ ছোঁয়া হৃদয় এখন লিটনকে নিয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

১

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

২

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৩

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৪

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

৫

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

৬

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

৭

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

৮

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৯

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১১

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১২

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৩

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৪

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

১৫

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১৭

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১৮

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৯

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২০