বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

বিনোদন ডেস্ক: লাক্স তারকা অভিনেত্রী নাফিজা জাহান অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিয়ে করে সেখানে সংসার পেতেছেন।

এবার জানা গেল মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পরে ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন নাফিজা নিজেই।

যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক অভিনেত্রী নওশীন নাহরিন মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিজার বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে স্বামীসহ দেখা যায় নাফিজাকে।

বেবি শাওয়ার উপলক্ষে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মডেল-অভিনেত্রী মোনালিসা, নোভা ফিরোজ, চিত্রনায়ক কাজী মারুফ, আদনান ফারুক হিল্লোল, ছোটপর্দার অভিনেতা জোভানসহ অনেকেই।

গর্ভকালীন এই সময়ে মাকে ভীষণ মিস করছেন নাফিজা জাহান। এক পোস্টে এই অভিনেত্রী বলেন, এই সময়টাতে না কি কতজনের কত রকমেরই ইচ্ছে হয়, আর এটাই না কি স্বাভাবিক। কিন্তু আমার ইচ্ছে আমার মা…। ইসস! যদি একটু পাশে পেতাম। আম্মু, তোমাকে খুব মনে পড়ছে।

নাফিজার মা হতে যাওয়ার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগী ছাড়াও তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাফিজা জাহান। একই বছর সালাহউদ্দিন লাভলুর ‘হোমিও রোমিও’ নাটকে অভিনয় করেন। এর কিছুদিন পর শুভ্র খানের ‘সাদা রঙের স্বপ্ন’ ধারাবাহিকে কাজ করেন।

এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’, ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় এই অভিনেত্রীকে।

ক্যারিয়ারের সুসময়ে ২০১৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাফিজা জাহান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার পাতেন। তবে এ সংসার বেশিদিন টেকেনি। ২০২১ সালের নভেম্বরে নিউ ইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। এবার বিয়ের সাড়ে ৪ বছরের মাথায় এ দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!