বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেই নাজিম উদ্দিনকে ইউএনও হিসেবে পদায়নের পরদিনই প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: মধ্যরাতে ঘরের দরজা ভেঙে সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলায় অভিযুক্ত কুড়িগ্রামে তৎকালীন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দিনকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। মামলার বিষয়টি প্রকাশ্যে এলে এর এক দিন পর ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

এর আগে, শনিবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাউছার হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাজিম উদ্দিনকে পদায়ন দেওয়া হয়েছিল।

জানা গেছে, কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনের নামে সরকারি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিনগত মধ্যরাতে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফকে তার বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে যান জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্য। সেখানে নেতৃত্ব দেন তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন।

পরে ওই সাংবাদিককে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে এক দিনের মাথায় জামিনে মুক্তি পান আরিফ। পরবর্তীতে আরডিসি নাজিম উদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক আরিফকে হেনস্থার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে নিম্নধাপে নামিয়ে দেওয়া হয়। সে সময় নাজিম উদ্দিনের নামে একটি মামলাও করেন আরিফ।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও ইউএনও হিসেবে পদায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আমার জানা ছিল না। পরে মামলাটি পিবিআই-এ তদন্তাধীন আছে বলে জানতে পেরে আমি ফোনে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিষয়টি জানাই। এর পরিপ্রেক্ষিতে তার পদায়নের বিষয়টি প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, কিশোরগঞ্জের ইটনা উপজেলার ইউএনওর পদ থেকে প্রত্যাহারের পর নাজিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০