বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষে মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষে অভি কুমার দে (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুইজন৷

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি কুমার দে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে ও  তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের একটি হোমিও ফার্মেসিতে কাজ করতেন বলে জানা গেছে।

এছাড়া আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। বর্তমানে তারা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভৈরবনগর এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে মুুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভি দের। এসময় স্থানীয়রা আহত শিমুল ও আসিফকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০