বাংলাদেশ, বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যারা চাঁদাবাজি ও লুটপাটে জড়িত তারা বিএনপির কর্মী হতে পারে না: সাবেক এমপি হাবিব

এসএম নাহিদ হাসান: বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যারা চাঁদাবাজি ও লুটপাটে জড়িত তারা বিএনপি’র কর্মী হতে পারে না। বিএনপি’র কোনো নেতাকর্মী সালিশ বিচার করতে পারবে না। জমি দখল, ঘের দখল ও সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে আমাদের হয়রানি করেছে, তাদেকে চিহ্নিত করে রাখতে হবে, তবে তাদের অপদস্থ করা যাবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তালা সরকারি কলেজের হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এসময় সাবেক এমপি হাবিব আরও বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। বিগত সরকারের মতো কারচুপির নির্বাচন আর হবে না। এ কারণে যারা জনপ্রতিনিধি হতে চান তাদের এলাকায় মানুষের কল্যাণে কাজ করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে পূজা অর্চনা নিয়ে ষড়যন্ত্র হতে পারে। বিএনপি’র নেতৃত্বে প্রতিতি ইউনিয়নে মন্দির কমিটি করে তাদের ধর্মপালনে সবধরণের সহযোগিতা করতে হবে।

সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, মো. জিল্লুর রহমান, মোহাব্বত হোসেন, রাশিদুল হক রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জাহাঙ্গীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০