বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কয়েক মিনিটের নৈরাজ্য, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক | ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের মারধরও করা হয়। কয়েক মিনিটের এ নৈরাজ্যের ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সকাল ৯টার কিছু সময় পড়ে ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপ টোল প্লাজায় আসে। পিকআপটি টোল বুথে এলে সেখানকার কর্মীদের সঙ্গে আগতদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলেন। এর অল্প সময় পরই প্লাজার কর্মীদের সঙ্গে তারা হাতাহাতিতে জড়ান। এ সময় টোল বুথের ভেতরে থাকা এক কর্মীকে মারধরও করেন পিকআপে থাকা কয়েকজন যুবক।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম আখতার বিষয়টি সম্পর্কে বলেন, আমরা লোকজন ভর্তি পিকআপ অ্যালাউ করি না। টোল প্লাজায় তাদের এ কথা বলা হয়। কিন্তু তারা মানতে চাননি। এ সময় সেখানকার কর্মীদের সঙ্গে পিকআপে আসা লোকজনের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তারা হাতাহাতি-মারামারি করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

পিকআপ ভ্যানটিতে চড়ে কারা যাচ্ছিল, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি এ এইচ এম আখতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!