বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ এপ্রিল ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে আটক ৩

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিষ, বিষযুক্ত মাছ, নিষিদ্ধ টোনাজাল, চটজাল ও নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের আটক করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা।

আটককৃতরা হলেন, রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মোঃ শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মোঃ রহমান ইজারদারের ছেলে মোঃ মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মোঃ জাকির শেখের ছেলে মোঃ আঃ রহিম শেখ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির খুন্তাকোদাল খালে টহলকালীন সময়ে মাছধরার কাজে ব্যবহৃত বিষের বোতল, প্রায় ১০ কেজি চিংড়িমাছ, নিষিদ্ধ টোনাজাল, ১৫০০ফুট চটজাল ও একটি ডিঙ্গি নৌকাসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

১

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

২

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

৩

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

৪

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

৫

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

৬

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৭

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৮

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৯

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১০

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

১১

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১২

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

১৩

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১৪

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১৫

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১৬

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৭

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৮

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৯

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

২০