বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় ২৮০ স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগা থেকে ২৮০ জনের বেশি স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। কর্মকর্তারা এমনটি জানান।
খবর বিবিসির।

শিক্ষার্থীদের বয়স ৮-১৫ বছর বয়সের মধ্যে। তাদের সঙ্গে এক শিক্ষকও অপহরণের স্বীকার হয়েছেন।

অপহরণে জড়িত গ্যাং সেখানে দস্যু হিসেবে পরিচিত। দস্যুরা কত কয়েক বছরে শত শত মানুষকে অপহরণ করেছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিম দিকে এসব অপহরণের ঘটনা ঘটেছে।

চলতি সপ্তাহের আগে পর্যন্ত গত এক বছরে শিশুদের গণ অপহরণের ঘটনা কিছুটা কমেছিল।

কাদুনা প্রদেশের গভর্নর উবা সানি অপহরণের বিষয়টি নিশ্চিত করেন। এ রাজ্যের মধ্যে কুরিগার অবস্থান।

তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ শিক্ষার্থী এবং স্থানীয় প্রাইমারি স্কুলের ১২৫ শিক্ষার্থী নিখোঁজ হয়। ২৫ জন ফিরে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এক শিক্ষার্থী বন্দুকধারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে বিরনিন গোয়ারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পালাতে সক্ষম হওয়া এক শিক্ষক বলেন, স্থানীয় লোকজন শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু বন্দুকধারীরা তাদের তাড়িয়ে দেয় এবং একজনের প্রাণ যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

অন্ধ ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালন, উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা

কালিগঞ্জে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

আইভরি কোস্টের বিদায়, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

এনআইডি জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

১০

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

১১

তালায় মহান্দী-কাশিমনগর-খলিলনগর সড়ক পুনঃসংস্কারের কাজ উদ্বোধন

১২

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

১৩

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

১৪

মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?

১৫

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১৬

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১৭

ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৮

খুলনা প্রেসক্লাবের সভাপতির বোনের ইন্তেকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

১৯

গাবুরায় মৎস্য ঘের দখল, মাছ লুটের অভিযোগ!

২০
error: Content is protected !!