বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ, ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি মিছিল সমাবেশ হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ১৪৪ ধারা জারি করেন।

এ সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল।

কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডা. মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে তারালী এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আওয়ামী ঘরনার লোক ঢুকানো হয়েছে এমন দাবি তুলে বিএনপি’র অপর গ্রুপ গত দু’দিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে।

সোমবার বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের পক্ষের গ্রুপ আনন্দ মিছিলের ঘোষণা দেয়। এর প্রতিবাদে থানা বিএনপির অপর গ্রুপের আহ্বায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ আহবান করে।

বিকাল ৪টায় শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালিগঞ্জ প্রদক্ষিণ শেষে ফুলতলার গোল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবুসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে বিএনপি’র অপর অংশের আহবায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবদল, ছাত্রদলসহ বিএনপির শত শত নেতাকর্মী পাল্টা মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। মিছিল সমাবেশ চলাকালীন দু’পক্ষের ইট পাটকেল ও লাঠি পেটায় বেশ কয়েকজন আহত হন। পরে দু’পক্ষের নেতা-কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১০

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

১১

সাতক্ষীরায় রা‌তে সড়‌কে ঝর‌লো দুই প্রাণ

১২

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১৩

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

১৪

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১৫

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১৬

একই জায়গায় আটকে থাকতে চাই না

১৭

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৮

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৯

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

২০