বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলের সূচি চূড়ান্ত, শুরু ৩১ মার্চ

স্পোর্টস ডেস্ক: আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি হবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।

বাংলাদেশ সময় রাত আটটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনাল ২৮ মে।

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্যাচ হবে। এবারের আইপিএলেও গতবারের মতো দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ এ’র পাঁচটি দল হলো-মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি’র পাঁচ দল-চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।

এবার মোট ১২টি শহরে আইপিএলের ম্যাচ হবে। শহরগুলো হলো- আহমেদাবাদ, কলকাতা, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি (রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম) এবং ধর্মশালা (পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম)।

মোট ১৮টি ‘ডবল হেডার’ আছে। প্রতিটি দল সাতটি হোম ম্যাচ এবং সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। প্লে-অফের (প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার) সূচি এখনও ঘোষণা করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!