বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডস নয়, বাংলাদেশ ম্যাচে ফিরবেন উইলিয়ামসন!

স্পোর্টস ডেস্ক: ইনজুরি থেকে এখনো পুরোপুরি ফিট হতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। যে কারণে ছিলেন না ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।

থাকছেন না আগামীকাল অনুষ্ঠেয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও। তবে বাংলাদেশের বিপক্ষে তাকে পাওয়ার আশা করছেন কোচ গ্যারি স্টিড।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন উইলিয়ামসন। তবে ম্যাচ দুটোতে কেবল ব্যাটিংই করেন তিনি, ফিল্ডিংয়ে দেখা যায়নি। কিউই কোচ জানালেন, ফিল্ডিংয়ে সেরা ছন্দে ফিরতে আরও সময় লাগবে তার।

স্টিড বলেন, ‘কেইন খুবই ভালো উন্নতি করছে। আমি মনে করি, ফিল্ডিংয়ে তাকে আরেকটু উন্নতি করতে হবে। তাতে নিজের শরীরের ওপর আরেকটু বেশি আস্থা ফিরে পাবে। তবে সে ভালোই উন্নতি করছে এবং আমরা আত্মবিশ্বাসী যে, সে আমাদের হয়ে তৃতীয় ম্যাচ খেলবে। ‘

‘আমাদের আজ অনুশীলন আছে। এরপরই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ ঠিক করবো আমরা। তবে কেইনের যা অবস্থা, তাতে মনে হচ্ছে তৃতীয় ম্যাচে টুর্নামেন্ট শুরু করবে সে। ‘

উইলিয়ামসনকে ছাড়াই অবশ্য বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা দুর্দান্ত হয়েছে। ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। উইলিয়ামসনের জায়গায় ব্যাট করে তার অভাব বুঝতেই দেননি রাচিন রবীন্দ্র। তিনে নেমে অপরাজিত ১২৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন বাঁহাতি এই ব্যাটার।

এদিকে আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০