বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ মে ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘তুফান’ লুকে দেখা দিলেন শাকিব-মিমি

বিনোদন ডেস্ক | সুপারস্টার শাকিব খান তার আসন্ন সিনেমা ‘তুফান’র টিজার মুক্তির পর থেকেই আলোচনায় আছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

এবার সে আলোচনা আরও পাকাপোক্ত করলেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী।

শনিবার (১১ মে) তুফান সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘তুফান’র নতুন পোস্টার শেয়ার করেন মিমি।

সিনেমাটির পোস্টারে দেখা যায় শাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরইমধ্যে নজর কেড়েছে ভক্তদের। ফেসবুকে ‘তুফান’র নতুন পোস্টার শেয়ার করে মিমি ক্যাপশনে লেখেন, বড় পর্দায় আসছে তুফান… প্রেজেন্টিং অফিশিয়াল তুফানি পোস্টার।

তুফানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে শাকিব খানকে। টিজারে উঠে এসেছে তার ঝলক। প্রযোজনা সংস্থাসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সকলে ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার শেয়ার করার পর সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সিনেমাটি নিয়ে আলোচনা করছেন। টিজারে দেখা মিলেছে চঞ্চল চৌধুরীকেও।

যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!