বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বঞ্চিত এবং প্রান্তজনদের মর্যাদা ও মানবাধিকার বিষয়ক সভা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বঞ্চিত এবং প্রান্তজনদের মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) উন্নয়ন সংগঠন পরিত্রাণ’র উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপকূলীয় শ্যামনগর জনপদে গত সাড়ে পাঁচ বছর ধরে পরিচালিত কর্মকাণ্ডের মূল্যায়নপত্র উপস্থাপন করা হয়।

সভার শুরুতে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক উজ্জ্বল দাস। এসময় কয়েকটি বিদ্যালয়ে কিশোরী কর্নার স্থাপনসহ নানাবিধ উন্নয়ন চিত্রের বর্ণনা দিয়ে সংগঠনটির ‘ওয়াই-মুভস’ প্রকল্পের স্বার্থকতার বিষয়টি উপস্থাপন করা হয়। এছাড়া সংগঠনের উদ্যোগে সুন্দরবন কোস্টাল নেটওয়ার্ক গঠন সম্পর্কে উপস্থিত স্টেকহোল্ডারদের সম্যক ধারণা দেয়া হয়।

মত বিনিময় সভায় উপস্থিত বক্তারা উপকূলীয় ও দরিদ্র পিড়ীত এ জনপদের আরও বেশী ইউনিয়নকে প্রকল্পের আওতায় নেয়ার অনুরোধ জানান। একই সাথে বাল্য বিয়ে বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিশু ও মায়ের পুষ্টি সমস্যা নিরসনের উপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের প্রকল্প কর্মকর্তা নয়ন কুমার গাইনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ন কবীর, প্রোগ্রাম কর্মকর্তা প্রনব বিশ্বাস, সুন্দরবন কোস্টাল নেটওয়ার্কের সভাপতি কৃষ্ণপদ মুন্ডা, রনজিৎ বর্মন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০