বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুলাই ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

ডেস্ক রিপোর্ট: সাইবার স্পেসে শিশু, যুব ও নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং সাইবার বুলিং, যৌন নির্যাতন ও মানসিক সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এর আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে টেকনিক্যাল সহায়তা প্রদান করে ‘টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস’ এবং অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন।

সভায় উপস্থাপিত এনসিবিআই -এর গবেষণার পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বর্তমানে শিশু-কিশোর ইন্টারনেট ব্যবহারকারীদের ৮৮ শতাংশই কোনো না কোনোভাবে অনলাইন ঝুঁকির মুখে রয়েছে। এদের মধ্যে প্রায় ৫৩ শতাংশ শিশু অনলাইন যৌন হয়রানির শিকার এবং ৫৩ শতাংশ শিশু অনলাইন গ্রুমিংয়ের মুখে পড়ছে। এছাড়া ৩৮ শতাংশ শিশু সাইবার ফ্ল্যাশিং এবং ১৮ শতাংশ কিশোর-কিশোরী ছবি বা ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে যৌন ব্ল্যাকমেইল (সেক্সটর্শন)-এর শিকার হচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রে অপরিচিতদের চেয়ে পরিচিত মানুষদের মাধ্যমেই শিশুরা এসব অনলাইন ঝুঁকিতে বেশি পড়ছে।

ব্রেকিং দ্যা সাইলেন্সের পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর (খুলনা বিভাগ)-এর পরিচালক (যুগ্ম সচিব) হুসাইন শাওকত।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর ম্যানেজার (প্রোগ্রাম) ও ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় মুক্ত আলোচনা বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দাস, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সনাক-সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান বাবু, নারী নেত্রী ফরিদা আখতার বিউটি, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক রাসেল কামরুজ্জামান, সাংবাদিক এম কামরুজ্জামান, গোলাম সরোয়ার প্রমুখ।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে অপরাধের ধরণও পাল্টাচ্ছে। সাইবার স্পেসকে শিশুদের জন্য নিরাপদ করতে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী এবং সুশীল সমাজকে একসাথে কাজ করতে হবে। অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু রাখা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও গুগল সেফসার্চ ব্যবহারের মতো প্রযুক্তিগত সচেতনতা বাড়ানোর ওপরও তারা জোর দেন।

ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের ডিজিটাল নিরাপত্তা, শিশু আইন ২০১৩, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আইনি দিক তুলে ধরেন‌।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০