বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

হাবিবুর রহমান সোহাগ: নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার ও মানবাধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট অশোক কুমার সাহা। সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় উদ্বোধনী বক্তব্য দেন ব্লাস্টের ফ্রিড প্রকল্পের সাতক্ষীরা জেলার প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট এ. এম. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ব্লাস্টের স্টাফ ল’ইয়ার সৈয়দ তানভীর আজম তাইফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট বি. এম. মিজানুর রহমান পিন্টু, ব্লাস্টের মিডিয়া ফেলো খ্রিস্টিনা অর্পা গমেজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, চ্যানেল ২৪-এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, সৃজনী লোককেন্দ্রের সভানেত্রী জোসনা দত্ত, এখন টেলিভিশনের আহসান রাজীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভাপতি অ্যাডভোকেট অশোক কুমার সাহা বলেন, নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্য আইনগত সহায়তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্কের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী, শিক্ষক, সমাজকর্মী ও নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

২

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৩

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৪

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৬

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৭

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৮

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

৯

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১০

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১১

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১২

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৩

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৪

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৫

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৬

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৭

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৮

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১৯

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

২০