বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করার লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সদস্যদের মাঝে বিভিন্ন সম্পদ ও উপকরণ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার টেকারঘাট ভিলেজ মার্কেটে এ উপলক্ষে সম্পদ হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরবিএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এবং অভয়নগর উপজেলা পানি কমিটি এ সভার আয়োজন করে।

সভায় পায়রা ইউনিয়নের সদস্যদের মাঝে বিকল্প জীবিকা ও আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিশেষ করে নারীদের স্বাবলম্বী করে তুলতে ক্ষুদ্র ব্যবসা, ছাগল পালন, হস্তশিল্প ও মাছ চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অভয়নগরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকাকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। এ সমস্যা মোকাবিলায় নদী-খাল ও পানি প্রবাহের পথ সচল রাখা, পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং জলবায়ু সহনশীল জীবিকার সুযোগ সৃষ্টি করা জরুরি।

তারা বলেন, জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি করা গেলে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনকে শুধু পানি নিষ্কাশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নদী-খালের নাব্যতা, পানি প্রবাহ, স্থানীয় পানি ব্যবস্থাপনা এবং মানুষের টেকসই জীবিকার বিষয়গুলোকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথি ছিলেন মতিয়ার রহমান ফারাজী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার।

এ সময় পানি কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান সরদার, হাবিবুর রহমান, মো. ফিরোজ আলম মহালদার, রজব আলী ফারাজী, কামাল হোসেন খান ও আব্দুল মজিদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

উত্তরণের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, তানিয়া সুলতানা, মাসুম শেখ, রিজিয়া খাতুন, গোলাম হোসেন ও কামরান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইমাদউদ্দীন গাজী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

২

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৪

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৫

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৬

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

৭

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

৮

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

৯

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১০

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১১

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১২

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৩

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৪

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৫

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৬

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১৭

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১৮

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১৯

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

২০