বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে রওনা হয়েছেন বলে জানা গেছে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

রাড্ডা হাসপাতাল দখলের ওই ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সরকারি দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার জেরে সরকারি দল বিএনপির সাংগঠনিক পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই দিনে শৃঙ্খলাভঙ্গের দায়ে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।
পাশাপাশি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৪

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৫

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৬

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৯

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১০

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২০