বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুলাই ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের সার্টিফিকেট- সংক্রান্ত কাগজপত্র, বৈদ্যুতিক ফ্যান, দুটি মোটর, নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে।

সকালে স্থানীয়রা চুরির বিষয়টি বুঝতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলামকে অবহিত করেন। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শ্যামনগর সরকারি মহসিন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনজুরুর রহমান, আব্দুল মাজেদ সরদার, সহকারী প্রধান শিক্ষক সুমন চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা এবং অফিস সহকারী শাফায়েত উল্লাহ উপস্থিত হন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বলা হয়, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিদ্যালয়ের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলাম কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০