
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে সুন্দরবন বাজার প্রাঙ্গণে এলাকাবাসী এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসাফিউল ইসলাম পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মোড়ল, মোঃ আব্দুর রাজ্জাক সরদার, মোঃ মোয়াজেম হোসেন, মোঃ সাহারাত সরদার প্রমুখ।
আলোচনা সভায় মোঃ আবু কওছার সরদারের সভাপতিত্বে এবং মোঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান, মোঃ আবু হামজা, মোঃ মহিদ গাজী, মোঃ নজরুল গাজী, মোঃ হাবিবুর রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম, আঃ রহমান সরদার, মোঃ মিজানুর রহমান মোড়ল, মোঃ মিজানুর রহমান গাজি প্রমুখ।
সভায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
মন্তব্য করুন