বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জুলাই ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

বিনোদন ডেস্ক: বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন শো, স্টেজ পারফরম্যান্স ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের বাইরে থাকলেও ভক্তদের জন্য একের পর এক চমক দিয়েই যাচ্ছেন এই অভিনেতা। আর নিজের জন্মদিনে সেই চমকের মাত্রা আরও বাড়িয়ে দিলেন একটি রহস্যময় পোস্টার প্রকাশ করে।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করেন জায়েদ খান। পোস্টারটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পোস্টারে দেখা যায়, কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন জায়েদ খানের মুখের দিকে। পোস্টারের ওপরে বড় অক্ষরে লেখা ‘শিকারী’। তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্য কোনো প্রকল্প সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।

হঠাৎ এমন পোস্টার প্রকাশের কারণ জানতে যোগাযোগ করা হলে রহস্য আরও বাড়িয়ে দেন জায়েদ খান। তিনি বলেন, ‘নতুন কিছু আসছে। এমনভাবে দর্শক আগে কখনো আমাকে দেখেননি। এটি আমার ক্যারিয়ারের একেবারেই ভিন্নধর্মী একটি কাজ। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’

কোন মাধ্যমে কাজটি প্রকাশ পাবে সিনেমা, ওটিটি নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই কোনো কিছু বলতে চাই না। আরও দুই দিন অপেক্ষা করুন। এরপর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।’

পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন এটি নতুন সিনেমার প্রথম ঝলক, কেউ আবার ধারণা করছেন আন্তর্জাতিক কোনো প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আবার অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সম্পূর্ণ নতুন ধাঁচের একটি প্রজেক্টে কাজ করেছেন এই অভিনেতা।

তবে ‘শিকারী’ ঠিক কী সেই রহস্যের পর্দা উঠতে অপেক্ষা করতে হবে আর মাত্র দুই দিন। এরপরই জানা যাবে জন্মদিনে দেওয়া জায়েদ খানের এই বিশেষ উপহারের আসল গল্প।

বলে রাখা ভালো, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০