বাংলাদেশ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ নভেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা অবস্থায় এক দিনে ১০০ সিগারেট, জানতেন না গর্ভে আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্মের আগে তার মা সোনি রাজদান অভিনয় নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিয়মিত শুটিং করেছেন তিনি।

এমনকি একটি সিনেমার দৃশ্যের প্রয়োজনে এক দিনেই প্রায় ১শ’টি সিগারেট খেতে হয়েছিল তাকে। অথচ তখন তিনি জানতেনই না, তার গর্ভে বেড়ে উঠছে ভবিষ্যতের বলিউড তারকা আলিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোনি রাজদান।

১৯৮৮ সালে পরিচালক মহেশ ভাটের সঙ্গে সংসারজীবনে প্রথম সন্তান শাহিনের মা হন সোনি।
কয়েক বছর পর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন তিনি। তখন স্বামীর পরিচালনায় ‘গুমরাহ’ সিনেমায় অভিনয় করছিলেন।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ওই সিনেমার শুটিংয়ের সময়ই তার গর্ভে ছিল আলিয়া।

সাক্ষাৎকারে সোনি জানান, ‘গুমরাহ’ সিনেমায় ধূমপানের একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে এক দিনেই প্রায় ১শ’টি সিগারেট খেতে হয়েছিল তাকে। তখনও তিনি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতেন না। বাস্তবে ধূমপানের অভ্যাস না থাকলেও ওই দৃশ্যের শুটিংয়ের পর তার বারবার সিগারেট খেতে ইচ্ছা করত।

সোনির ভাষ্য, তিনি সাধারণত ধূমপান করেন না। কিন্তু সিনেমার প্রয়োজনে ওই দৃশ্য ধারণের সময় এতগুলো সিগারেট খেতে হয়েছিল, যা তার কাছে ছিল অস্বাভাবিক অভিজ্ঞতা।

শুধু ধূমপানের দৃশ্য নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমার একটি ফাঁসির দৃশ্যেও অভিনয় করেছিলেন তিনি। এরপর পাঁচ মাসের বিরতি নেন। বিরতি শেষে শুটিংয়ে ফিরে বুঝতে পারেন, আগের পোশাক আর তার শরীরে ঠিকমতো হচ্ছে না। পেট কিছুটা বড় হয়ে যাওয়ায় নতুন করে পোশাক তৈরি করতে হয়েছিল।

এর আগে প্রথমবার মা হওয়ার সময়ও অভিনয় থেকে দূরে থাকেননি সোনি। তখন ‘বুনিয়াদ’ ধারাবাহিকে কাজ করছিলেন তিনি। ওই সময় ধারাবাহিকটির পরিচালক রমেশ সিপ্পী ও জ্যোতি স্বরূপ তার বিশেষ যত্ন নিতেন। সকালে শুটিংয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা কিংবা বিশ্রামের জন্য উপযুক্ত ঘরের ব্যবস্থা, সবকিছুতেই তারা খেয়াল রাখতেন।

সাক্ষাৎকারে কাজ ও মাতৃত্বের ভারসাম্য নিয়েও কথা বলেন সোনি। তার মতে, আগের দিনে সন্তান হওয়ার বিষয়টি অনেক অভিনেত্রীকেই গোপন রাখতে হতো। কারণ, প্রযোজকদের আশঙ্কা ছিল, সন্তান অসুস্থ হলে অভিনেত্রী শুটিং ছেড়ে চলে যেতে পারেন। তবে সময়ের সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মেয়ে আলিয়াকে এখন মা হওয়ার বিষয়টি লুকিয়ে রাখতে হয় না, এ পরিবর্তনে আনন্দিত সোনি।

২০২২ সালে অন্তঃসত্ত্বা অবস্থাতেই হলিউডের সিনেমা ‘হার্ট অব স্টোন’র অভিনয় করেন আলিয়া ভাট। মায়ের মতো তিনিও মাতৃত্বের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন

১

আর মাত্র ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

২

কালিগঞ্জে টেকসই খামার ব্যবস্থাপনায় মতবিনিময়

৩

কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

৪

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশি উপ-পরিচালকের মতবিনিময়

৫

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন নেইমার!

৬

শ্যামনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

৭

পরীক্ষার ১ ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী

৮

আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মুরশিদ গ্রেপ্তার

৯

অন্তঃসত্ত্বা অবস্থায় এক দিনে ১০০ সিগারেট, জানতেন না গর্ভে আলিয়া

১০

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

১১

৮ মাস পর শরণখোলা থেকে কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

১৩

কালিগঞ্জ ও শ্যামনগরের ১১০ কৃষক পেলেন প্রদর্শনী পুষ্টি বাগানের উপকরণ

১৪

মিঠাইলাল হেলা’র প্রতি সুইপার কল্যাণ ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৫

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

১৬

সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

১৭

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

১৮

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

১৯

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

২০