
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আদালতে নতুন মেয়াদে নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি), সরকারি কৌঁসুলি (জিপি) ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ আব্দুর সাত্তার, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর কমরুজ্জামান ভুট্টো এবং শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর আকবর আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান।।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শেখ ইজেএস হাসিব, এবিএম সেলিম ও শাহিনুজ্জামান শাহিন, আইনজীবী অ্যাডভোকেট আয়ুব আলী ও অ্যাডভোকেট মাকফুর রহমান।
ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সহসভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্রনেতা ইমরান আহম্মেদ, শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নয়ন ইসলাম, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন