
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামে পুকুরের পানিতে ডুবে কুরাইশা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুরাইশা আক্তার নেংগী গ্রামের মোঃ মাহবুবুর রহমানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন