
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১১০ জন কৃষক প্রদর্শনী পুষ্টি বাগান করার উদ্যোগ গ্রহণ করেছে। এসব কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাক সবজি বীজ ও সহায়ক উপকরণ বিতরণ করেছে বেসরকারি সংস্থা লিডার্স।
সোমবার লিডার্স বাস্তবায়নাধীন গ্লোবাল এ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর সহায়তায় ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় ১১০ জন কৃষকের মাঝে লাউ, মিষ্টি কুমড়া, পালনশাক, লালশাক, গিমা কলমীর বীজ এবং সহায়ক উপকরণ হিসেবে প্রত্যেককে পানি প্রদান করার ঝাঝরি, স্প্রে মেশিন, নেট ও জৈব সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন কল প্রকল্পের সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, মাঠ সহায়ক মোঃ কানিজুর রহমান, অনুপ কুমার মন্ডল ও মোছাঃ সালমা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন।

মন্তব্য করুন