বাংলাদেশ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ নভেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

ডেস্ক রিপোর্ট: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। এরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৮৮ জন, রাজশাহীতে ৫৩ জন, সিলেটে ২৫২ জন, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১৭২ জন, ময়মনসিংহে ৭৯ জন, খুলনায় ১৩২ জন এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪২ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন

১

আর মাত্র ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

২

কালিগঞ্জে টেকসই খামার ব্যবস্থাপনায় মতবিনিময়

৩

কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

৪

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশি উপ-পরিচালকের মতবিনিময়

৫

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন নেইমার!

৬

শ্যামনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

৭

পরীক্ষার ১ ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী

৮

আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মুরশিদ গ্রেপ্তার

৯

অন্তঃসত্ত্বা অবস্থায় এক দিনে ১০০ সিগারেট, জানতেন না গর্ভে আলিয়া

১০

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

১১

৮ মাস পর শরণখোলা থেকে কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

১৩

কালিগঞ্জ ও শ্যামনগরের ১১০ কৃষক পেলেন প্রদর্শনী পুষ্টি বাগানের উপকরণ

১৪

মিঠাইলাল হেলা’র প্রতি সুইপার কল্যাণ ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৫

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

১৬

সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

১৭

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

১৮

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

১৯

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

২০