বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জুলাই ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

আশুলিয়া থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি মুদিদোকানে মুখে মাস্ক পরা এক ব্যক্তি কোমল পানীয় কিনতে আসেন। দাম পরিশোধের জন্য তিনি দোকানদারকে ২০০ টাকার একটি নোট দেন। দোকানদারের কাছে ভাঙতি না থাকায় তিনি পাশের দোকানে টাকা ভাঙাতে যান। ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি চলে গেছেন। তবে তাঁর সঙ্গে থাকা একটি তালাবদ্ধ ভ্রমণব্যাগ দোকানেই পড়ে আছে।

পুলিশ জানায়, অনেকক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তি ব্যাগ নিতে ফিরে না আসায় দোকানি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে ব্যাগটি খুলে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পান। সেটি সন্দেহজনক মনে হলে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো ওই প্রেশার কুকারে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আশপাশের এলাকা নিরাপদ রেখে পাশের একটি খোলা মাঠে নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলেন, ভ্রমণব্যাগটি ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০